শেরপুরে পুলিশ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪
শেরপুর সদরে সোমবার রাতে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামির স্বজনরা।
শেরপুর সদরে সোমবার রাতে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামির স্বজনরা।
রাতেই পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করলেও ছিনিয়ে নেয়া আসামিকে আটক করা যায়নি।
আটক চারজন হলেন নুরুজ্জামান, লুৎফর, লাল মিয়া ও আরমান মিয়া
শেরপুর সদর থানার এসআই মো. কায়ছার আলী বলেন, সোমাবার রাত ৮টার দিকে সাইদুর রহমান তালুকদার নামে গ্রেপ্তারি পরোয়ানার এক আসামিকে ধরতে গৌরিপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার হারুনুর রশীদ দুই কনেস্টেবলকে নিয়ে মীরগঞ্জের একটি বাড়ি থেকে সাইদুরকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ সময় আসামির আত্মীয়স্বজনরা পুলিশকে মারপিট করে সাইদুরকে ছিনিয়ে নেয় এবং তিন পুলিশকে আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তিন পুলিশকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় হাবিলদার হারুনুর রশীদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন।
