২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে টিলা ধসে নিহত ১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় টিলা ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুই কিশোরী আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 01:47 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় টিলা ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুই কিশোরী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভবানীপুর গ্রামে এ ঘটনায় নিহত নুর বাণু (৪৫) এলাকার আমির হোসেনের স্ত্রী।

আহত সুজিনা (১৬) ও তুলিকে (১২) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাহুবল থানার ওসি জালাল আহমেদ বলেন,  সুজিনা ও তুলি নামের দুই কিশোরীকে নিয়ে বাড়ির পাশে রূপাইছড়া রাবার বাগানে পাহাড় থেকে মাটি আনতে যান নুর বানু। মাটি কাটার সময় টিলার একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই নূল বাণুর মৃত্যু হয়।