২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি রোধে বেনাপোল বন্দরে আর্মড পুলিশ

আমদানিকারক, সিএ্যান্ডএফ এজেন্টসহ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দরে পণ্যের চুরি ঠেকাতে আর্মড পুলিশ নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বেনাপোল, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 10:59 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

আমদানিকারক, সিএ্যান্ডএফ এজেন্টসহ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দরে পণ্যের চুরি ঠেকাতে আর্মড পুলিশ নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আউয়াল হাওলাদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি পণ্য চুরি ও পাচার রোধে আনসার ও সিকিউরিটি গার্ডের পাশাপাশি ২০ সদস্যের আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ দেয়া হয়েছে। বন্দর থানার অধীনে দলটি কাজ করবে।

বন্দরে বর্তমানে ১৩৯ জন আনসার এবং একটি কোম্পানির ১২৪ জন নিরাপত্তা কর্মী রয়েছে।

আর্মড পুলিশ নিয়োগকে স্বাগত জানিয়ে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, চুরির সঙ্গে বন্দরের নিরাপত্তারক্ষীসহ বন্দরের কিছু অসৎ কর্মচারী জড়িত।