২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থকে দেখতে গিয়ে লাশ হয়ে হাসপাতালে

রাজধানীর লালবাগে বাসের ধাক্কায় রিকশারোহী এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

রাজধানীর লালবাগে বাসের ধাক্কায় রিকশারোহী এক নারী নিহত হয়েছেন।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকের এই দুর্ঘটনার পর জনতা বাসটি ভাংচুরের পর এতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।

নবাবগঞ্জ পার্কের সামনে বাসের ধাক্কায় নিহত কাউসারী বেগমের (৪০) বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

কাউসারী অসুস্থ এক আত্মীয়কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন বলে তার স্বামী আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

লালবাগ থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাদার্স পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে এর আরোহী কাউসারী বেগম ঘটনাস্থলেই মারা যান।

“স্থানীয়রা বাসটি ভাংচুর করে এতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,” বলেন তিনি।

বাসটির চালক বুলবুলকে আটক করা হয়েছে বলে ওসি জানান। লাশ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।