২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষককে শোকজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার উপজেলার কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই প্রতিষ্ঠানের শরীরর্চচা শিক্ষক মো. সিদ্দিক হোসেনকে (৪০) ওই নোটিশ দেওয়া হয়।

এদিকে ওই শিক্ষককে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিকালে বিক্ষোভ করেছে।

বিদ্যালয়ের প্রধান আশিকুর রহমান চৌধুরী ওই ছাত্রীর পরিবারের অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার সাজেশন যোগাড় করে দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক ছাত্রীকে সম্প্রতি দিনাজপুরে নিয়ে যান। সেখানে তারা একটি আবাসিক হোটেলে রাত যাপন করে। রাতে শিক্ষক ছাত্রীকে জোর করে শ্লীলতাহানী করেন। সকালে তাকে বাড়িতে পাঠিয়ে দিলে সে বাবা-মা’কে ঘটনাটি জানায়।

প্রধান শিক্ষক আরো বলেন, গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগ করলে বিদ্যালয়ের পরিচালনা কমিটি জরুরি সভা করে শনিবার ওই শিক্ষককে শোকজ করে।

অবশ্য শরীরর্চচা শিক্ষক সিদ্দিক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।