বাতি ফোটার শব্দে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৪০
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সি ই পি জেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪০ জন শ্রমিক আহত হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সি ই পি জেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪০ জন শ্রমিক আহত হয়েছে।
শনিবার সকালে প্যাসিফিক জিন্স টু থাউসেন্ড লিমিটেডে এই ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাততলা ওই কারখানা ভবনের ছয় তলায় একটি টিউব লাইট ফেটে যায়। এতে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪০ জন আহত হয়।”
আহতদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।
