টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদে হেফাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল ‘খ’ অঞ্চলের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
মধুপুর থানার ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে সাত দিন সময় চেয়ে আদালতে হাজির করে মধুপুর থানা পুলিশ।
তবে বার সমিতির এক সদস্যের মৃত্যুর কারণে আদালত না বসায় তাদেরকে জেলহাজতে ফিরিয়ে নেয়া হয়।
বুধবার পুনরায় হাজির করা হলে আদালত আসামি শাজাহান আলী, নুরুজ্জামান গেদা, হারুনুর রশীদ, মনিরুজ্জামান মনিকে জিজ্ঞাসাবাদে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।
সহায়তা করার অভিযোগে আটক ইভা আক্তার বিথিকে পাঠানো হয় এক দিনের রিমান্ডে।
গত ৭ ডিসেম্বর এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে তার বান্ধবী বীথি মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায়। সেখানে আটক রেখে পরপর তিন দিন ধর্ষণ করা হয় তাকে। বর্তমানে ওই স্কুলছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সোমবার ভোরে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।