জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ডিগ্রি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৯, ১১, ১৩, ১৮ ও ২০ ডিসেম্বরের স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ৯, ১১, ১৩, ১৮ ও ২০ ডিসেম্বরের স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্বদ্যিালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তর জানিয়েছে, এসব পরীক্ষা যথাক্রমে ২০১৩ সালের ১২, ১৫, ১৭, ২৬ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার বিস্তারিত তথ্য দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
