মাওয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, সোমবার সকাল সাতটায় ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে রোববার রাত একটায় ফেরি পারাপার বন্ধ হয়ে গিয়েছিল।
এ সময় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকে থাকায় এক হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়ে।
শেখর চন্দ্র রায় জানান, সকালে দুই ঘাটে নাইটকোচসহ প্রায় চারশ’ যান পারাপারের অপেক্ষায় ছিল।
ঘন কুয়াশার কারণে শীত মৌসুমের শুরু থেকে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল বিঘিœত হওয়ায় এ নৌপথ দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় চলাচাল করা যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
