২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে ভূ-কম্পন অনুভূত

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 07:20 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শনিবার রাত ১০টা ৪২ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, কক্সবাজার, ঝালকাঠি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মিয়ানমারের সাগাইয়ং এলাকার মোনিওয়া শহরের ৫২ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূ-পৃষ্ঠের ১২৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।