২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে বড় দিনের অনুষ্ঠান স্থগিত

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে অবস্থান করায় বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানের পর এবার বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে অবস্থান করায় বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানের পর এবার বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

শনিবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান আয়োজিত বড়দিনের অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সবার অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ।

বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন রাষ্ট্রপতি। তিনি এসেই যেহেতু এ ধরনের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, সেহেতু তা স্থগিত করা হয়েছে।

প্রথা অনুযায়ী, বিদেশি কূটনীতিক, গণম্যান্য ব্যক্তি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে অমন্ত্রণ জানানো হয়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৬ ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

এ কারণে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়। বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারেননি।

অসুস্থতার কারণে ১৫ ডিসেম্বর ‘বিদেশি বন্ধুদের’ সম্মননা অনুষ্ঠানেও অংশ নেননি রাষ্ট্রপতি। তার অনুপস্থিতিতে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রপতির আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

৮৩ বছর বয়সী জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন।