২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে ইউপিডিএফের দুই কর্মীকে ‘হত্যা’

রাঙামাটির দুর্গম এলাকা লংগদুতে দুই কর্মীকে গুলিতে ‘হত্যা’ করা হয়েছে বলে ইউপিডিএফ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 09:01 PM

Updated : 25 Apr 2022, 10:01 PM

রাঙামাটির দুর্গম এলাকা লংগদুতে দুই কর্মীকে গুলিতে ‘হত্যা’ করা হয়েছে বলে ইউপিডিএফ দাবি করেছে।

এই ‘হত্যাকাণ্ডের’ জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন সংগঠনটি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এলাকাট দুর্গম হওয়ায় বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ¯’ানীয় পুলিশ।

ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বক্তব্য অনুযায়ী নিহতরা হলেন- বিদ্যারঞ্জন চাকমা (৪০) ও নবায়ন চাকমা (২৪)।

সংগঠনের মুখপাত্র মাইকেল চাকমা সাংবাদিকদের বলেন, লংগদু উপজেলার কাটতলী ইউনিয়নের মধ্য হারিহাবা এলাকায় বৃহস্পতিবার তাদের কয়েকজন সদস্য সাংগঠনিক কাজে যান।

“বিকালে মিটিং শেষ করে তারা এলাকার একটি দোকান থেকে জিনিসপত্র কিনে ইঞ্জিন বোটে ওঠার সময় সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশফায়ার করে। এতে বিদ্যারঞ্জন ও নবায়ন ঘটনা¯’লেই মারা যান। তাদের লাশ কাপ্তাই হ্রদে তলিয়ে যায়।”

গুলিতে সুগত চাকমা (৪২) নামের আরো একজন আহত হন বলে দাবি করেন ইউপিডিএফ নেতা।

হামলার বিষয়ে জানতে চাইলে লংগদু থানার ওসি মো. রেজাউল করিম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় কারণে এই ব্যাপারে নিশ্চিত হতে পারিনি।”

হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে মাইকেল চাকমা এই ‘হত্যাকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন।

ইউপিডিএফ নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

“কাটতলী এলাকায় প্রতিনিয়ত ইউপিডিএফের সদস্যরা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যা”েছ,” পাল্টা অভিযোগ করেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের এই দুই সংগঠনের বিরোধে আগেও অনেক রক্তক্ষয় হয়েছে।

জনসংহতি সমিতি ১৯৯৭ সালে সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি করলে তার বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর থেকে দুই সংগঠনের হামলা-পাল্টা হামলা চলছে।