দিনাজপুরে ডাকাতি, আহত ৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মারধরে পরিবারের চারজন আহত হয়েছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মারধরে পরিবারের চারজন আহত হয়েছেন।
এদের মধ্যে আমিনুল ইসলাম নামে এক জনকে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ওই পরিবারের বরাত দিয়ে বলেন, রাত আড়াইটার দিকে সুজালপুর ইউনিয়নের ভাদুরিয়া গ্রামের মোস্তফা কামালের বাড়ি ঢোকে ১০/১২ জন ডাকাত।
দরজা ভেঙে ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের মারধর করে। নগদ ছয় হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার লুট করে।
আহতরা হলেন গৃহকর্তা মোস্তফা কামাল (৩৮), ছোট ভাই জুয়েল (৩৫), বোন শাহানাজ পারভীন (৩০), মা জুলেখা বেগম (৫৫) এবং প্রতিবেশী আমিনুল ইসলাম।
গৃহকর্তা মোস্তফা কামাল দিনাজপুর থেকে প্রকাশিত একটি দৈনিকের সংবাদকর্মী।
