রাজধানীতে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের কাছে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের কাছে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন, আনোয়ার হোসেন (২৪)ও শহিদুল আলম দীপু (১৯)। আহত যুবকের নাম রনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২ টার দিকে খিলগাঁও ফ্লাইওভার থেকে মোটর সাইকেল নিয়ে রামপুরায় যাওয়ার সময় বাসাবো ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন আনোয়ার, দিপু ও রনি।
পরে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎক আনোয়ার ও দিপুকে মৃত ঘোষণা করেন।
নিহত দুই জনের বাসা মুগদার মদিনারবাগ এলাকায়।
ময়নাতদন্ত ছাড়া স্বজনরা লাশ নিয়ে গেছে বলে জানান এসআই মোজাম্মেল।
