সিরাজগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমাবার দুপুরে পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামে এ হামলায় নিহত হাফিজুর রহমান (৪০) এলাকার হাজী আব্দুল করিম সরকারের ছেলে।
শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আব্দুর রহমান ও রুহুল আমিনের সঙ্গে হাফিজুর রহমানের বিরোধ চলছিল।
দুপুরে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকেরা লাঠিসোটা দিয়ে মারপিট করলে হাফিজুর ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি বলে জানান ওসি।
বিডিনিরউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২১ ঘ.
bdnews24