২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ঢাকা উদ্যানে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ঢাকা উদ্যানে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নামা মো. নোমান (২৪)। শনিবার রাত ন’টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের কাছে ঢাকা উদ্যানে লোকজন ছেলেধরা সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, নিহত যুবক আসলেই ছেলেধরা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএ/এইচএ/০০০৬ ঘ.