২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইচপাড়া গ্রাম থেকে কমেলা বেগমের (৬০) লাশ উদ্ধার করা হয়। কালকিনি থানার ওসি শাহিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে কমেলা নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে বাড়ির পুকুরে তার লাশ খুঁজে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কালকিনি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৯২৮ ঘ.