ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে খিলগাঁও কালিবাড়ি এলাকায় নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার সময় সেটি হেলে শিশু মুরাদের (৫) ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মুরাদের বাবা মনোয়ারুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেছেন।
তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়। থাকতেন খিলগাঁও নন্দিপাড়ায়।
এদিকে পুরান ঢাকায় বাঁশ দিয়ে গেট বানানোর সময় ওপর থেকে পড়ে মো. মোজাম্মেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুুলিশের এসআই মোজাম্মেল হক জানান, আরমানিটোলা মাঠে ওয়াজ মাহফিলের গেট তৈরির সময় পা পিছলে ওপর থেকে পড়ে মারাত্বক আহত হন মোজাম্মেল।
তার সহকর্মী তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯২২ ঘ.
bdnews24