২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির বৈঠক

সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোসহ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোসহ একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছে। সিইসির সঙ্গে কমিশন কার্যালয়ে জাতিসংধ প্রতিনিধি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। রোববার তারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের এক সদস্য। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা আসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক কোনো মিশনের এটাই প্রথম ঢাকায় আগমন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া মুনা তাসনিম। “নির্বাচনের আগে এর প্রক্রিয়া খতিয়ে দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশে এসে থাকেন, গত নির্বাচনেও এমনটি হয়েছিল,” বলেন সাদিয়া মুনা। ইসির জনসংযোগ শাখা জানায়, নবম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৭টি দেশ ও সংস্থার ৬৭৩ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসেন। সংবিধান অনুযায়ী, চলতি বছরের শেষার্ধে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মতদ্বন্দ্ব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১১০ ঘ.