২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ পাচারকারী গোলাগুলি, আটক ১

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে বৃহস্পতিবার গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ’র গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

মেহেরপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে বৃহস্পতিবার গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ’র গোলাগুলি হয়েছে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ হয় এবং বিএসএফ এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ৩২ ব্যাটালিয়নের কাজীপুর ক্যাম্পের নায়েক সুবেদার জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে বিজিবি’র পক্ষে এ ব্যাটালিয়নের প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল হক এবং বিএসএফ’র পক্ষে ৮৫ ফুলবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুরজিৎ সিং নেতৃত্ব দেন। তাৎক্ষণিকভাবে আটক বাংলাদেশির নাম জানাতে পারেননি বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫০ ঘ.