২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগরে ৩ জনকে জবাই

মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে তিন জনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

মেহেরপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে তিন জনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মুজিবনগরের রতনপুর মাঠ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান। পুলিশ নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানাতে পেরেছে। এর হলেন- মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আজমত আলীর ছেলে রবি এবং জয়পুর গ্রামের রাফাউল মণ্ডলের ছেলে হিরু। ওসি বলেন, তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা সবাই চরমপন্থী দলের সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। “দলীয় অর্ন্তকোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছি আমরা।” ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩৩০ ঘ.