২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াতকর্মীদের বিরুদ্ধে ২ মামলা, গ্রেপ্তার ২৪

সিলেটে পুলিশের ওপর হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে ৭৫ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

সিলেট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পুলিশের ওপর হামলা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে ৭৫ জনকে। কোতয়ালী থানার ওসি আতাউর রহামান জানান, বুধবার গভীর রাতে কোতয়ালী থানায় এ মামলা দুটি দায়ের করা হয়। বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় কয়েক দফা বোমা ফাটিয়ে পুলিশের ওপর চড়া হয় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান। তিনি বলেন, ওই সংঘর্ষের ঘটনায় রাতে উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও আশরাফুজ্জামান বাদি হয়ে পুলিশকে মারধরের অভিযোগ এবং বিস্ফোরক আইনে এ মামলা দুটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৪৫ ঘ.