২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

হবিগঞ্জ সদরে মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদরে মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার জালালাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী মিলন মিয়ার বাড়িতে ডাকাতিকালে দু’জন আহত হন বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢোকে। তারা মিলনের বাবা আব্দুল হাই ও মা মনোয়ারা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করেছে। তাদের হামলায় মিলনের স্ত্রী নাজমা খাতুন ও আব্দুল মুমিন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৪৩ ঘ.