বরিশাল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে বুধবার ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত খোরশেদ আলম (৬৫) নগরীর প্যারারা রোডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোরশেদ আলম পোর্ট রোড মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন।
এই সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24