চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক টন বিক্রয় ও চাষ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার সকালে নগরীর ফিশারি ঘাট থেকে মাছগুলো জব্দ করা হয়।
চট্টগ্রামের বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অভিযান চালিয়ে পিরানহা মাছগুলো জব্দ করা হলেও এর মালিক খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রির অভিযোগে মো. নাসের নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা এবং জাটকা মাছ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৬৫৫ ঘ.
bdnews24