ঝালকাঠী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী সদরের মানপাশা বাজারে আগুন লেগে ৮টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে।
মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনায় পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে রড-সিমেন্ট, ডেকারেটর, বৈদ্যুদিক সামগ্রীর ও চায়ের দোকান রয়েছে।
ঝালকাঠী ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
“ফায়ার সার্ভিসের ইউনিটটি ঘটনাস্থলে যাওয়ার আগেই একই ওই ৮টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১০ ঘ.
bdnews24