২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে শাবি ক্যাম্পাসে বিস্ফোরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হলের পাশে মঙ্গলবার রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 05:14 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হলের পাশে মঙ্গলবার রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহপরান হল ও সৈয়দ মুজতবা আলী হলের মাঝামাঝি স্থানে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব দাস জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের সম্মেলনের পর কমিটি নিয়ে মতানৈক্য হয়েছে। তাই হয়তো ককটেল বা পটকা জাতীয় কিছুর বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনি আরো বলেন, ক্যাম্পাসে তো পুলিশ রয়েছে, তারপরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণের খবর তিনিও শুনেছেন। তবে এটা গুলি না ককটেলের শব্দ তা বলতে পারেননি তিনি। মঙ্গলবার ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের উদ্বোধন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৬ ঘ.