২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ১০৩ শিক্ষককে বরণ, ১০ জনকে বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একশ তিন শিক্ষককে বরণ আর ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একশ তিন শিক্ষককে বরণ আর ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকালে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসেন তারা চাকচিক্যময় জীবন ছেড়ে দিয়ে আসেন। শিক্ষকতা পেশায় বিত্ত-বৈভব, প্রাচুর্য না থাকলেও আছে ঈর্ষণীয় সামাজিক মর্যদা। চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপাচার্য এজেএম নূর উদ্দিন চৌধুরী, ড. ভূঁইয়া ইকবাল, সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী প্রমুখ। বিদায়ী দশ শিক্ষক হচ্ছেন- বাংলা বিভাগের ড. ভূঁইয়া ইকবাল, ইতিহাস বিভাগের এখলাসুর রহমান, আবু তাহের চৌধুরী, ফলিত পদার্থ বিভাগের ড. আবদুস সোবাহান ভূঁইয়া, অর্থনীতি বিভাগের সৈয়দা তাহেরা, গণিত বিভাগের ড. মুন্সী নজরুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের আবুল কাশেম ভূঁইয়া (মরণোত্তর), প্রাচ্য ভাষা বিভাগের জ্যোতিষ বড়–য়া, কিরণ শঙ্কর ভট্টাচার্য্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/২২৫২ ঘ.