২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রতিবন্ধী দিবস পালন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার। সকাল সাড়ে ১০ টায় চবি রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ডিজঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি ফর চিটাগং ইউনিভার্সিটি (ডিসকো) এর সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। ‘একীভূত সমাজ নির্মাণে সংঘবদ্ধ অঙ্গীকার’- এই শ্লোগানকে সামনে রেখে ডিসকোর আয়োজনে চবিতে প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। দ্বিতীয় দিন মঙ্গলবার সমাজ বিজ্ঞান মিলনায়তনে চলচ্চিত্র উৎসব ও তৃতীয় দিন বুধবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪৭ ঘ.