২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীজতলায় বিষ, শতাধিক হাঁসের মৃত্যু

কুড়িগ্রাম সদরে বোরো বীজতলায় বিষ দেয়ায় শতাধিক হাঁস মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদরে বোরো বীজতলায় বিষ দেয়ায় শতাধিক হাঁস মারা গেছে। সোমবার দুপুরের এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খোলারপাড় এলাকার ইদ্রিস আলীর অভিযোগ, দুপুরে বিলে হঠাৎ হাঁস মরতে শুরু করে। এ পর্যন্ত শতাধিক মারা গেছে। আরো কয়েকটি মারা যেতে পারে। তিনি বলেন, গ্রামের জ্যোতির্ময় ঘোষের ১২টি, দীপকের ৩টি, আশা রাণীর ২টিসহ বেশ কয়েকজনের হাঁস মারা যায়। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম বলেন, গ্রামের ইদ্রিস আলী এ ব্যাপারে একটি ডিজি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৬ ঘ.