চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার নিমতলা গ্রামের মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সদর উপজেলার নিমতলা গ্রামের আপাগাড়ির মাঠে সোমবার সকালে ধান কাটতে গিয়ে কৃষকরা মাঠের একটি নিমগাছের সঙ্গে ঝুলন্ত লাশটি দেখতে পায়।
অজ্ঞাত যুবকের পরনে জিন্স প্যান্ট ও গায়ে চামড়ার জ্যাকেট রয়েছে।
হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৬ ঘ.
bdnews24