বগুড়া, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে সরকার নতুন ১৫শ’ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।
রোববার বগুড়ার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিষ্ঠানটির মানসম্মত পাঠদানের স্বীকৃতি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
গণশিক্ষা মন্ত্রী বলেন, ক্ষমতায় আসার ৪৭ মাসে সরকার প্রাথমিক শিক্ষায় একটা আমূল পরিবর্তন এনেছে।
প্রধানমন্ত্রী আগামী ২৯ ডিসেম্বর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার শিক্ষককে সরকারিকরণের আওতায় আনার ঘোষণা দেবেন বলেও তিনি জানান।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাদিজা খাতুন শেফালী, সাংসদ শওকত আরা, মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তিু ঘোষ, জেলা পরিষদ প্রশাসক মকবুল হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমক/প্রতিনধি/এফএ/ডিডি/২০২৩ ঘ.
bdnews24