২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পৃথক দুর্ঘটনায় ২ মহিলা নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রোববার তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

রংপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় রোববার তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-বগুড়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, বেলা ১২টায় গড়ের মাথায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন আমেনা বেগম (৩৫)। তিনি রশিদপুর গ্রামের প্রয়াত আজিজুর রহমানের স্ত্রী। বেলা ১১টায় শঠিবাড়ি বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি কোচের ধাক্কায় মারা যান টুলটুলি রাণী (৫৫)। বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ির ওসি দুরুল হুদা বলেন, এসব ঘটনায় মিঠাপুকুর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ভোরে নছিমন উল্টে আহত হয়েছেন মিঠাপুকুর থানার চার পুলিশসহ পাঁচ জন। আহতরা হলেন এএসআই সেলিম রহমান, কনস্টেবল হিরণ মিয়া, কালাম, কুদ্দুস এবং নছিমন চালক আনোয়ারুল। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কে তাদের বহনকালী নছিমনটি উল্টে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮৫৭ ঘ.