২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে ‘ডাকাতি’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চণ্ডিতলা বাজারে শনিবার রাতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে ‘ডাকাতি’ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

গাজীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চণ্ডিতলা বাজারে শনিবার রাতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে ‘ডাকাতি’ হয়েছে। ব্যবসায়ীরা ডাকাতি হয়েছে বললেও পুলিশ এটি চুরির ঘটনা বলে জানায়। এ সময় হামলায় হেকমত আলী (৫৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। আটাবাহ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আলী হোসেন দুদু বলেন, রাতে ১৪-১৫ জন ডাকাত বাজারে হেকমত আলীর দোকানের শাটার ভেঙ্গে ভেতরে ঢুকে মালামাল বের করতে থাকে। এ সময় হেকমত আলী বাধা দিলে ডাকাতরা তাকে হাত পা-বেঁধে মারধর করে। এরপর তারা আরো ছয়টি দোকানে লুটপাট চালায়। ডাকাতরা চলে যাওয়ার পর হেকমত আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। কয়েকটি দোকানে চুরি হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৮ ঘ.