সিরাজগঞ্জ, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে শহরের জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরুল কায়েস (২০) শহরের রহমতগঞ্জ মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
সদর থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত-শিবির কর্মীরা পরিকল্পিতভাবে শহরের বড় বাজার সংলগ্ন জামে মসজিদ এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
মিছিল শুরুর আগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অন্যরা পালিয়ে গেলেও ইমরুলকে আটক করা হয়।
“এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৪ ঘ.
bdnews24