ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সাদিয়া আফরীন ইভাকে (২৭) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ক্লিনিকের কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শামুগ্রাম থেকে মো. ফয়সালকে (২২) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
শুক্রবার সকালে দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি এলাকার ব্র্যাক ক্লিনিকের তৃতীয় তলা থেকে চিকিৎসক ইভার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার বিকালে মিণ্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণখান থানার ওসি লোকমান হেকিম এ বিষয়ে জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে ইভাকে শ্বাসরোধ করে হত্যার পর ফয়সাল ব্রাহ্মণবাড়িয়ায় তার নানার বাড়িতে পালিয়ে যায়।
ওই হত্যাকা-ের বর্ণনা দিতে গিয়ে পুলিশ হেফাজতে ফয়সাল জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি ইভার কক্ষের দরজায় টোকা দেন। ইভা দরজা খুলে দেওয়ার পর তিনি তাকে জাপটে ধরে বিছানায় পড়ে যান।
দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেঝেতে পড়ে যান। এরপর ফয়সাল ইভার মুখ ও গলা চেপে ধরেন। ইভার দেহ নিথর হয়ে পড়লে তিনি নিজ কক্ষে ফিওে যান এবং সকালে ক্লিনিক থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান।
ফয়সাল ওই ক্লিনিকে পাঁচ মাস ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন বলে পুলিশকে জানান।
নিহত ইভার বাবা মনিরুল ইসলাম পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে কর্মরত। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট ১ করছিল ইভা। পাশাপাশি ওই ক্লিনিকে খ-কালীন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ইভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৭৫৪ ঘ.
bdnews24