২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলার আইনজীবী সমিতি নির্বাচনের ফল ঘোষণা

চুয়াডাঙ্গা, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে চুয়াডাঙ্গা ও জয়পুরহাটে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অপর দিকে গাইবান্ধা ও বগুড়ায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভালো ফলাফল করে। চার জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০১৩ সালের বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছে। নির্বাচনে মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চারটি পদে জয় পেয়েছে। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুল (৮২), সহ-সভাপতি পদে শহিদুল হক (১০৯) ও খন্দকার নাসির উদ্দিন (৮১), সাধারণ সম্পাদক পদে সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম (৮৭), যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম মানি (৮২) ও মামুন আখতার (৬৫) বিজয়ী হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- হুমায়ুন কবির মামুন (১০৪), মাসুদুর রহমান (৯১), এস এম হুমায়ুন কবির (৮৮), মমতাজ খাতুন (৮৬), জামাল উদ্দিন (৮৪), সুজাউদ্দিন (৮৪), আমজাদ হোসেন (৮৩), আব্দুল্লাহ আল মামুন এরশাদ (৮২) ও হারুন অর রশিদ (৮১)। নির্বাচনে মোট ১৬৯ জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোট দিয়েছেন। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। গাইবান্ধা: গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘোষণা করা হয়েছে। সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে এবং সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। এছাড়া জাসদ সমর্থিত প্রার্থী একটি পদে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার নুরুল ইসলাম জানান, আ’লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক পদে আহছানুল করিম লাচু, সহ-সভাপতি সুলতান আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলম, সদস্য পদে মাজেদুল ইসলাম তুহিন, নুরুল ইসলাম, মেহেরাজ আলী সরকার ও মাহবুবুর রহমান মঞ্জু নির্বাচিত হন। তিনি আরো জানান, বিএনপি সমর্থিতদের মধ্যে সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, পাঠাগার সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, সদস্য পদে মনোয়ারা বেগম, আব্দুল কাদের প্রধান, জাহিদুল ইসলাম জাহিদ ও তৌফিকুর রহমান নির্বাচিত হন। জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০১২-১৩ সেশনের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মতিউর রহমান সভাপতি পদে এবং আ’লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবু নাছিম মো. শামীমুল ইমাম (শামীম) সাধারণ সম্পাদক পদে নির্বাাচিত হয়েছেন। এ ছাড়া ১৭টি পদের মধ্যে ১৪টিতে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী ও ৩টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আরিফ উদ্দীন আহমেদ। নির্বাচনে একশ’ ৭২ জন ভোটারের মধ্যে একশ’ ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বগুড়া: জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৩ এ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জয় পেয়েছে। সভাপতি নির্বাচিত হন আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এএসএম ময়নুল ইসলাম। নির্বাচনে ২২টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল একটি সহ-সভাপতি ও একটি যুগ্ম সম্পাদকসহ ১৫টি পদে বিজয়ী হয়। নির্বাচনে মোট ভোটার ছিলো ৬১২। এর মধ্যে ৫৮৩ জন ভোটার ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/০০০৫ ঘ.