২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রভাত বাংলাদেশ’র আয়োজনে ‘চট্টগ্রামের গান’

আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশ বর্ধিত কলেবরে প্রকাশ উপলক্ষে শুক্রবার নগরীর ডিসি হিলে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশ বর্ধিত কলেবরে প্রকাশ উপলক্ষে শুক্রবার নগরীর ডিসি হিলে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে ‘চট্টগ্রামের গান’ শীর্ষক এই সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন গীতিকার ও লোকসঙ্গীত শিল্পী আবদুল গফুর হালী। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। অনুষ্ঠানে তিনি বলেন, সব সংবাদপত্র বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে এ আশা দেশের জনগণের। দৈনিক সুপ্রভাত বাংলাদেশও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী বক্তব্যে শিল্পী আবদুল গফুর দেশ ও চট্টগ্রামের সংস্কৃতি দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রকে আরো সমৃদ্ধ করার দাবি জানান। অনুষ্ঠানে সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও সহকারী সম্পাদক কামরুল হাসান বাদল বক্তব্য রাখেন। পরে চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০১৭ ঘ.