লালমনিরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক ভারতীয়কে হত্যা করেছে।
নিহত মফিজুল ইসলাম (২৫) ভারতীয় নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে লালমনিরহাট-৩১ বর্ডার গার্ড অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, ভোরে দৈইখাওয়া সীমান্তের ৯০৪ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনছিলেন মফিজুল।
এ সময় লালবাজার ক্যাম্পের একটি বিএসএফ টহল দল মফিজুলকে দেখে গুলি করে। এতে ঘটনাস্থলে মফিজুলের মৃত্যু হয়।
এরপর বিএসএফ মফিজুলের লাশ নিয়ে গেছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24