২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস খাদে: নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

মানিকগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উথুলী-পাটুরিয়া সড়কে কাশাদাহ সেতু এলাকায় ওই দুর্ঘটনায় নিহত হন বাসযাত্রী আকতার হোসেন (৩৮)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামের বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিবালয় থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাটুরিয়াগামী সাদ পরিবহনের যাত্রীবাহী বাস দুপুর একটার দিকে কাশাদাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮০৫ ঘ.