২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে জোড় ইজতেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

গাজীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে জোড় ইজতেমা। শুক্রবার সকাল ৯টায় বয়ানের মধ্য দিয়ে পাঁচ দিনের এই বিশ্ব সম্মিলন শুরু হয়। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে প্রস্তুতিমূলক এই জোড় ইজতেমা হয়। আগামী ৪ ডিসেম্বর বাদ জোহর শেষ হবে জোড় ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, আগামী ১১ জানুয়ারি থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম দফা। ১৩ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২৩০ ঘ.