রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতা নির্বাচিত হয়েছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা।
বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৫১৩ জন শিক্ষক ভোট দেন।
এর মধ্যে আনন্দ ২৮৩ ভোট এবং অপর প্রার্থী মিজান উদ্দীন পেয়েছেন ২২৫ ভোট।
আনন্দ সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তোফাজ্জাল হোসেনে স্থলাভিষিক্ত হবেন।
তোফাজ্জাল স¤প্রতি বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০০৭ ঘ.
bdnews24