২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ রোহিঙ্গাকে আটকের পর ফেরত

কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৪৪জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কক্সবাজার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৪৪জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে বিজিবি ১৭ ও ৪২ ব্যাটেলিয়নের সদস্যরা এদের আটক করে। বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ানের সদস্যরা ১৩ জনকে এবং টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের সদস্যরা ৩১ জনকে আটক করে। কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুপ্রবেশ চেষ্টার সময় নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তমব্রু সীমান্ত থেকে ১৩ রোহিঙ্গাকে আটক করা হয়। টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৩১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে বিকাল ৫টার দিকে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭৪৮ ঘ.