চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
বুধবার বন্দর নগরীর একটি হোটেলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিনিয়োগ বাড়ানো আহ্বান জানিয়ে তাতে সহযোগিতার জন্য ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উর্স হেরেনের প্রতি আহ্বান জানান।
সুইজারল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ সম্পর্ক : বন্ধুত্ব ও ব্যবসায়িক সুবিধা’ শীর্ষক এই সেমিনারে রাষ্ট্রদূতের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোকেয়া আফজল রহমানও প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, নেসলে বাংলাদেশ লিমিটেডের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) নকিব খানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২২৭ ঘ.
bdnews24