২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক্টর চাপায় কিশোর নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চাপায় এ কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

হবিগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চাপায় এ কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সুরাবই এলাকায় শায়েস্তাগঞ্জ-মাধবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া (১৫) সদরের ব্রাহ্মণডোরা গ্রামের জালাল মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৪ ঘ.