২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত

কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪৫ রোহিঙ্গাকে আটক করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কক্সবাজার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪৫ রোহিঙ্গাকে আটক করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বুধবার পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এর ১৭ ও ৪২ ব্যাটালিয়নের সদস্যরা এদের আটক করে। বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তমব্রু সীমান্ত থেকে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়। এদিকে টেকনাফে বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সদর ও ঝিমংখালী বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে ৩৬ রোহিঙ্গাকে আটক করে। পরে বিকাল ৩টার দিকে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৭৪০ ঘ.