২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার ইসলাম

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মনোয়ার ইসলামকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মনোয়ার ইসলামকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এর আগে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদকে গত সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। ইআরডির জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে সম্প্র্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালনের ওই পদ থেকে জন্য প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৪৭ ঘ.