যশোর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদরে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার খোলাডাঙ্গা পতেঙ্গালী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন খোলাডাঙ্গার সিরাজুল ইসলামের ছেলে পঙ্খী হোসেন, হাফিজুর রহমানের ছেলে তাইজুল ইসলাম ও মোশাররফ হোসেনের ছেলে শাহিনুর ওরফে শাহিন।
তাদের সবার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের বলেন, অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে ৩/৪টি বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশও ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
পরে তাদেরকে আটক করে দুটি স্থান থেকে তিনটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৫ ঘ.
bdnews24