২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপহরণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড

শিশু অপহরণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কুমিল্লা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ এ আর মাসউদ এ দণ্ড দেন। দণ্ডিত মো. তোফায়েল দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৩০ জানুয়ারি জয়পুর গ্রামের আবদুস সালামের ৯ বছর বয়সের ছেলে আলাউদ্দিন স্কুেল গিয়ে অপহৃত হয়। একইদিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আলাউদ্দিনের মায়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ৩ ফেব্র“য়ারি গ্রামের একটি ডোবায় আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় আলাউদ্দিনের বাবা আবদুস সালাম বাদী হয়ে তোফায়েলকে আসামি করে ১৩ ফেব্র“য়ারি দেবিদ্বার থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা মোবাইল ফোনের সূত্র ধরে তোফায়েলকে আটক করে। তোফায়েল আদালতে আলাউদ্দিনকে হত্যার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৬ ঘ.