২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চাকরির নামে প্রতারণা, আটক ৫

নৌ-বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে পাবনা শহরে পাঁচ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

পাবনা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে পাবনা শহরে পাঁচ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় শহরের একটি হোটেল থেকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে। এরা হলেন যশোরের অভয়নগরের কামরুজ্জামান (৩৮), নওগাঁ সদরের এস এ মাহমুদ (৪০), রংপুর মিঠাপুকুরের শামসুল আলম সরকার (৩২), চাঁপাইনবাবগঞ্জের মঈন উদ্দিন মন্ডল মন্টু (৪৩) ও পাবনার চাটমোহর উপজেলার জয়নাল আবেদীন (৩৫)। র‌্যাব-১২ এর কমান্ডার লে. কমান্ডার তানভীর আরাফাত বলেন, প্রতারক চক্রটি নিজেদের চাকরির জাল কাগজপত্র দেখিয়ে নৌবহিনীতে চকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন খবর পেয়ে র‌্যাব-১২ ও নৌ-বাহিনীর গোয়েন্দা সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানে প্রতারকদের নকল সার্টিফিকেট, কর্মকর্তাদের সীলমোহর, টাকা লেনদেনের চেক, স্ট্যাম্পে স্বাক্ষরিত চাকরি প্রার্থীদের চুক্তি ও কাবিননামা উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও জানান, চক্রটি নৌ-বাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীতে লোকবল নিয়োগের নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল। এ ব্যাপারে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৩৮ ঘ.